রাউজান নিউজ ডেক্স ঃ
নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় একটি সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসক্রিয়ায় দুজন মারা গেছে। আহত হয়ে মৃত্যুকুপ থেকে ফিরেছেন একজন। ২৬ জুন শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত দুইজন পরস্পরের আত্মীয়। তারা হচ্ছে রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাশ এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাশ। আহত হয়ে সেফটিক ট্যাংক থেকে উঠা শ্রমিকের নাম জানা যায়নি।
স্থানীয়রা বলেছেন ঝিকুটি পাড়ায় কার্তিক দাসের বাড়িতে একটি সেফটি ট্যাংক ছিল। বর্তমানে বাড়িটি সংষ্কার করে ঘরের মালিক নতুন ঘর নির্মাণ করছিল। একই সাথে আগের সেফটিক ট্যাংকটি পরিষ্কার করতে উদ্যোগ নিয়ে একজনকে ভিতরে নামানো হয়। ভিতরে নামা ব্যক্তি গ্যাসক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে সেখান থেকে টেনে তুলতে নামেন প্রদীপ দাশ । সেখান থেকে অসুস্থ হয়ে পড়া শ্রমিককে উঠাতে পারলেও প্রদীপ ভিতরে আটকা পড়ে। তাকে উদ্ধার করতে ভিতরে নামেন সমীরণ দাশ। দুজন ভিতরে গ্যাসক্রিয়ায় আক্রান্ত হয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়েন। এসময় এলাকার লোকজন রাউজান ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে উদ্ধার কর্মীরা এসে দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি