

রাউজানে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলমের ৯ম শাহাদৎ বার্ষিকী পালিতঃ চট্টগ্রামের রাউজানে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম নুরুর ৯ম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়।
বিকেল ৪টায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সামমাহালদার পাড়া গ্রামে মরহুমের কবরস্থান সংলগ্ন এলাকায় দক্ষিণ রাউজান বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, দোয়া মাহফিল, জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ এবং স্মৃতিচারণমূলক আলোচনা সভা।
চট্টগ্রামে বাড়ছে হামের প্রকোপ, ঝুঁকিতে টিকা না পাওয়া শিশুরা
নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামশুল হক বাবুর সভাপতিত্বে এবং রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:
-
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফি, সাবেক চেয়ারম্যান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ।
-
হাফেজ মুহাম্মদ হাসেম, সভাপতি, কদলপুর ইউনিয়ন বিএনপি।
-
মবিনুল হক, নেতা, রাউজান উপজেলা বিএনপি।
-
সিরাজ মিয়া মেম্বার, নজরুল ইসলাম এবং রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন।
-
এম শাহাজাহান সাহিল, সভাপতি, রাউজান উপজেলা যুবদল।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিউল আজম, দিদার আলম, সেলিম, আক্তার মালেক, মো. ইলিয়াস, মো. ইয়াকুব, স্বেচ্ছাসেবক দল নেতা মাওলানা আব্দুস সবুর, যুবদল নেতা হাসান, দুবাই বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, মমিন, আকবর, মো. খোরশেদ, মো. শাহাবুদ্দিন, মো. সারোয়ার, মো. লিয়াকত আলী, মো. জাকির, টিটু চৌধুরী, মো. ওসমান, আব্দুর রহমান, মো. এনায়েত, রিয়াল হক, মো. জাবেদ, মো. মামুন, মো. শাকিল, মোহাম্মদ জামশেদ, মো. আলম, মো. শহীদ, মোহাম্মদ ইকবাল, মো. মহিউদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. সালাউদ্দিন, নিজামুদ্দিন চৌধুরী, পারভেজ আলম, আব্দুল কাদের, মো. পাবেল আহমেদ, মো. নোমান, মো. সাজিদ আফসার, মো. আরফাত নয়ন, বেলাল, মোমিন, ইউসুফ, রবিউল, রবিন, আনিস ও মোহিত।
চট্টগ্রামের সকল পেট্রোল পাম্পে পুলিশের ২৪ ঘণ্টা নজরদারি: এসপির কড়া নির্দেশ
স্মর্তব্য যে, ২০১৭ সালের ২৯ মার্চ দিবাগত রাতে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরুকে নগরীর চন্দনপুরার বাসভবন থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন ৩০ মার্চ সকালে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের খেলাঘাট এলাকায় কর্ণফুলী নদীর পাড় থেকে তার চোখ ও হাত বাঁধা গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ৩১ মার্চ চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে জানাজা শেষে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

