
রাঙামাটির বরকলে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: নেপথ্যে প্রেমঘটিত জটিলতা: রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে এক তরুণ ও এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার বগাছড়ি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, প্রেমঘটিত সম্পর্কের টানাপোড়েন থেকে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নিহতরা হলেন রাঙামাটির কাপ্তাই উপজেলার সুরেশ কান্তি চাকমার ছেলে সুভাষ কান্তি চাকমা (২৬) এবং বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের শান্তি চাকমার মেয়ে এনা চাকমা (১৮)।
অবহেলিত চট্টগ্রামের স্বাস্থ্যখাত: ৪ কোটি মানুষের ভরসা কেবল চমেক হাসপাতাল
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার মধ্যরাতে বগাছড়ি গ্রামে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সালামের তথ্যমতে, সুভাষ ও এনার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে আলোচনাও চলছিল। তবে এরই মধ্যে জানা যায়, সুভাষ কান্তি চাকমা আগে থেকেই বিবাহিত।
-
সুভাষের প্রথম স্ত্রী এই বিয়েতে বাধা প্রদান করেন।
-
ছেলের আগের বিয়ের কথা জানতে পেরে মেয়ের পরিবার এই বিয়েতে অসম্মতি জানায়।
-
ধারণা করা হচ্ছে, পরিবারের পক্ষ থেকে বিয়ের বাধা আসায় অভিমানে তারা সোমবার রাতে মেয়ের বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
চট্টগ্রামে বাড়ছে হামের সংক্রমণ: নতুন করে হাসপাতালে ১৭ শিশু, শনাক্ত আরও ২
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন:
“মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে প্রেমঘটিত বিষয়ের কথা শোনা গেলেও তদন্তের পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।”
বরকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতনু বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টিকে গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।
