রাঙ্গুনিয়ায় ৬ একরের বাগানে ভয়াবহ অগ্নিকাণ্ড: নাশকতার অভিযোগ

রাঙ্গুনিয়ায় ৬ একরের বাগানে ভয়াবহ অগ্নিকাণ্ড: নাশকতার অভিযোগঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ পোমরা বাচাশাহ নগর এলাকায় একটি পাহাড়ি বাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে পোমরা বনবিট সংলগ্ন মরহুম ইসলাম মিয়ার মালিকানাধীন প্রায় ৬ একরের বাগানে এই আগুনের সূত্রপাত হয়। এতে কয়েকশ ফলদ ও বনজ গাছ পুড়ে যাওয়ার পাশাপাশি একটি খামারঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে বাগানে আগুন লাগার খবর পান ইসলাম মিয়ার ছেলে নুরুল আজিম। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান আগুনের লেলিহান শিখা পুরো বাগানে ছড়িয়ে পড়েছে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই বাগানে থাকা আম, জাম, কাঁঠাল, লিচু ও সেগুনসহ বিভিন্ন প্রজাতির কয়েকশ গাছ এবং বাগানের মধ্যবর্তী স্থানে থাকা খামারঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

মোবাইল মেরামত করে না দেওয়ায় অভিমান করে কিশোরীর আত্মহত্যা

ক্ষতিগ্রস্ত নুরুল আজিম এই ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে দাবি করেছেন। তিনি বলেন:

“আমার বাবা মরহুম ইসলাম মিয়া দীর্ঘ ৭০ বছর ধরে পরম মমতায় এই বাগানটি গড়ে তুলেছিলেন। আমাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে আমাদের বাগানে নিয়মিত আগুন দিচ্ছে। বাবার স্মৃতিবিজড়িত এই বাগানটি ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য।”

রাঙামাটির বরকলে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: নেপথ্যে প্রেমঘটিত জটিলতা

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা এই ঘটনার প্রতিকার চেয়ে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।