

রাউজান নিউজ ডেক্স.
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত চাঁদ শাহ (রা:) এর ১৯৭ তম বার্ষিক ওরশ শরীফ এবছর নির্বাচনের কারণে ১৩ ফেব্রুয়ারির পরিবর্তে ওরশ শরীফ হবে ১৬ ফেব্রুয়ারি। এই তথ্য জানিয়েছে ওরশ প্রস্তুতি কমিটির এক সভায়। ৩০ ফেব্রুয়ারি শুক্রবার চাঁদ শাহ মঞ্জিলে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রস্তুতি সভায় জানানো হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা বিবেচনা করে প্রশাসনের অনুরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদাশীন শাহজাদা সৈয়দ মোক্তার শাহ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোক্তার শাহ খেদমত কমিটির কর্মকর্তা কামাল উদ্দিন। সভায় বক্তব্য রাখেন শাহজাদা দিদারুল আলম শাহ, মাকছুদুল আলম শাহ, ওরশ পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ উদ্দীন চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ আলী,ইঞ্জিনিয়ার আবুল হাসেম চৌধুরী, বক্তেয়ার উদ্দিন চৌধুরী, জামসেদ চৌধুরী, আবু জাফর মাস্টার, মো, হারুন, মো, ফারুক,মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ তারেক প্রমূখ। খেদমত কমিটির সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ মাকছুদুল আলম শাহ বলেছেন যেহেতু জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় কমিটির নেতৃত্বের সাথে আলোচনা করে এবার ওরশের তারিখ ১৩ ফেব্রুয়ারির পরিবর্তে প্রশাসনের অনুরোধে ১৬ ফ্রেরুয়ারী ওরশ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি ১৬ ফ্রেরুয়ারী এর ওরশ শরীফের দেশ বিদেশে থাকা সকল ভক্ত আশেকগণকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

