প্রবাস থেকে স্বামী আসার দেড় ঘন্টার পর স্ত্রীর আত্মহত্যা

রাউজান নিউজ ডেক্স ঃ

স্বামী নয়ন শীল (৩০) নামের এক প্রবাসী বাড়িতে আসার দেড় ঘন্টার মধ্যে তার স্ত্রী প্রিয়া শীল (২৬) আত্মহত্যা করেছে। এই ঘটনাটি ঘটেছে গতকাল ১ জুন সোমবার রাউজান পৌরসভার আট নম্বার ওয়ার্ডের বান্যাপুকুর এলাকার জয় সেন শীলের বাড়িতে। জানা যায় নয়ন ও প্রিয়ার বিয়ে হয়েছিল ২০১৯ সালে। তাদের সংসারে কোনো সন্তান নাই। সন্তান দানে ব্যর্থতার জন্য স্বামী স্ত্রী উভয়ে পরস্পরের উপর দোষারোপ করে আসছিল। স্বামী সন্দেহ প্রিয়া পরকিয়ায় আসক্ত। এই নিয়ে তাদের মধ্যে ছিল সম্পর্কের তীক্ততা।

জানা যায় প্রবাসী নয়ন প্রবাস থেকে দেশে ফেরার কথা জানিয়েছিল আগামী ১০ জুন। তিনি হঠাৎ করে দেশে চলে আসার মধ্যে স্ত্রীর আত্মহত্যার ঘটনাকে রহস্যাবৃত বলে অনেকেই মনে করছেন। গৃহবধুর প্রিয়ার এক বোন প্রিয়াঙ্কার অভিযোগ তার বোনকে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের জন্য দায়িদের তিনি বিচার চান। তার পরিবারের পক্ষে রাউজান থানায় অভিযোগ করা হয়েছে।

 

 

স্থানীয়রা বলেছেন সকাল সাড়ে নয়টার দিকে নয়ন শীল প্রবাস থেকে এসে ঘরে উপস্থিত হন। ঘরে প্রবেশের পর পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। পরে নিজ শয়ন কক্ষে বসে স্ত্রী সাথে কিছুক্ষণ কথা বলেন। সাড়ে ১১টার দিকে স্ত্রী কক্ষ থেকে বের হয়ে বাথ রুমে যায়। দীর্ঘক্ষণ বাথ রুম থেকে বের হচ্ছে না দেখে পরিবারের এক নারী সদস্য বাথ রুমে গিয়ে দেখেন বাথ রুমের বাঁশের সাথে গলায় শাড়ী পেছানো অবস্থায় ঝুলে আছে প্রিয়া শীল । এসময় তার চিৎকারে স্বামী নয়ন শীলসহ পরিবারের সদস্যরা গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে প্রিয়াকে নামিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করলে দেহ বাড়িতে নিয়ে আসে। এই ঘটনার সংবাদ পেয়ে প্রিয়ার পরিবারের সদস্যরা আসে নয়নের বাড়িতে।

 

পরে তারা রাউজান থানায় গিয়ে তাদের মেয়েকে হত্যার করেছে দাবি করে অভিযোগপত্র দেয়। অভিযোগ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ব্যবস্থা করে। ওই বাড়ির কয়েকজন নারীর সাথে কথা বলে জানা যায় নয়ন শীল ২০১৯ সালে হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকার সুলাল শীলের কন্যা প্রিয়া শীলকে বিয়ে করেছিলেন। বিয়ের এতবছর পরও তাদের সংসারে কোনো সন্তান না আসায় ব্যর্থতার জন্য স্বামী স্ত্রী পরস্পরকে দোষারোপ করে আসছিল। অভিযোগ করে তারা বলেছেন প্রিয়া পরকিয়ায় জড়িত ছিলেন। একারণে প্রিয়া বারবার স্বামীর কাছে ডির্ভোজ চেয়ে আসছিল।
ঘটনার বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান বলেন আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাচ্ছি। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।