জসিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ

চট্টগ্রামের রাউজানে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত নয়টি আরসিসি সড়কের দুই পাশে সবুজায়নের লক্ষ্যে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

জসিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ

জসিম উদ্দিন ফাউন্ডেশন
রাউজানে প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের উদ্যােগ- ৯ টি সড়ক সবুজায়নের লক্ষ্যে লাগানো হচ্ছে ১০ হাজার গাছ

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়া তাকওয়া মসজিদ এলাকায় আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন।

ছেলের বিয়ের রাতেই মোটরসাইকেলের ধাক্কায় বাবার মর্মান্তিক মৃত্যু

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার আহমেদ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের খতিব বিএম মফিজুর রহমান, ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিনুল হক, ফারুক-ই আজম, ফরিদুল ইসলাম আনসারী ও সরোয়ার হোসাইন, সাংবাদিক এস.এস ইউসুফ উদ্দিন, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ কায়সার চৌধুরী, সাবেক ছাত্রনেতা আবুল কাসেম রানা এবং পুলিশের এসআই আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

SSC Result 2026: এসএসসি রেজাল্ট ২০২৬ দেখার নিয়ম ও সরাসরি লিঙ্ক

উল্লেখ্য, ২০২৫ সালে প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্দিন নিজস্ব অর্থায়নে প্রায় দেড় শত কোটি টাকারও বেশি ব্যয়ে নোয়াপাড়া ইউনিয়নের ৮টি মূল সড়ক এবং পূর্ব গুজরা ইউনিয়নের ১টি মূল সড়কসহ মোট ৯টি সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পূর্ণ নির্মাণ করেন। একইসঙ্গে সড়কগুলোতে সৌরবিদ্যুৎ চালিত বাতি স্থাপন করা হয়। নির্মিত এসব সড়কের দুই পাশ জুড়েই পর্যায়ক্রমে ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।