
চট্টগ্রামের হালিশহরে ফুটবল খেলার পর গোলপোস্ট ভেঙে গায়ের ওপর পড়ায় মাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই মোহাম্মদ মনির জানান, সকালে বন্ধুদের সঙ্গে হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়েছিলেন মাহিদুল। খেলার এক পর্যায়ে একটি গোল করার পর আনন্দের অতিশয্যে তিনি গোলপোস্টের ওপর ঝুলে পড়েন। এ সময় লোহার তৈরি ভারী গোলপোস্টটি আকস্মিকভাবে ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি মারাত্মকভাবে আঘাত পান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।
রাউজানের নোয়াপাড়ায় সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিনজন হতাহত
-
নাম: মাহিদুল ইসলাম (২০)
-
পেশা: তিনি চট্টগ্রামে রং মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
-
ঠিকানা: তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার বাসিন্দা রাসেল গাজীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানানঃ
অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় মাহিদুলকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে চমেকের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরো পড়ুনঃ ৩৯ বছরে লিওনেল মেসি: ২০২৬ বিশ্বকাপে শুভেচ্ছার জোয়ার

