হাটহাজারীতে মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার; তদন্তে পুলিশ

AL Sheraz

হাটহাজারীতে মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার; তদন্তে পুলিশ: চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকায় জুলি আকতার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুলি আকতার পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকার মৃত মোহাম্মদ আলীর কন্যা। সে স্থানীয় একটি মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছেঃ জুলি আকতারের পরিবার পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার মুসার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করত। সোমবার রাতে ওই ভাড়া বাসাতেই কিশোরীর ঝুলন্ত মরদেহের খবর পাওয়া যায়। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পুলিশকে অবহিত করা হয়।

রাউজানে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলমের ৯ম শাহাদৎ বার্ষিকী পালিত

মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন জানানঃ

“উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাঁস লাগানো এক কিশোরীর মরদেহ আনা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে পৌঁছাই। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

চট্টগ্রামে বাড়ছে হামের প্রকোপ, ঝুঁকিতে টিকা না পাওয়া শিশুরা

তিনি আরও জানানঃ

“প্রাথমিকভাবে ঘটনাটি ভাড়া বাসায় ঘটেছে বলে জানা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

AL Sheraz

One thought on “হাটহাজারীতে মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার; তদন্তে পুলিশ

Comments are closed.

AL Sheraz