
আগামী ২৫ এপ্রিল ফটিকছড়ি সফরে আসছেন প্রধানমন্ত্রীঃ আগামী ২৫ এপ্রিল (শনিবার) চট্টগ্রামের ফটিকছড়ি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাখলুন মুহাম্মদ বাবুনগরী বুধবার বিকেলে গণমাধ্যমকে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামে হামের সংক্রমণ: একদিনে ভর্তি ২৬ শিশু, একজনের মৃত্যু
তিনি জানান, বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে মোবাইলফোনে কথা বলেন। ফোনালাপে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৫ এপ্রিল ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় উপস্থিত হয়ে আমিরের সঙ্গে ব্যক্তিগত ও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬: ১২ গ্রুপ চূড়ান্ত; শেষ দল হিসেবে টিকিট পেল ইরাক
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বাবুনগর মাদরাসা ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট মহল।
