কর্ণফুলীতে ৮ কোটি টাকার হেরোইনসহ হানিফ পরিবহনের চালক-সহকারী গ্রেপ্তার

কর্ণফুলীতে ৮ কোটি টাকার হেরোইনসহ হানিফ পরিবহনের চালক-সহকারী গ্রেপ্তারঃ চট্টগ্রামের কর্ণফুলীতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-পশ্চিম)। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) এবং মুহাম্মদ রাশেল (৪৯)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা জব্দকৃত বাসের চালক, সুপারভাইজার এবং হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তারা দীর্ঘদিন ধরে পরিবহনের আড়ালে মাদক পাচার করে আসছিলেন।

মোবাইল মেরামত করে না দেওয়ায় অভিমান করে কিশোরীর আত্মহত্যা

মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এসআই মো. ইমরান হোসেন জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি বাস ঢাকার দিকে যাচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পশ্চিম বিভাগ শিকলবাহা ক্রসিং এলাকায় অবস্থান নেয়।

হানিফ পরিবহন এর (ঢাকা মেট্রো-ব-১১-২৩৮০) বাসটিকে থামার সংকেত দিলে চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে বাসটি আটক করে। এরপর বাসটির পেছনে বিশেষভাবে তৈরি একটি লোহার বাক্সে তল্লাশি চালিয়ে ৮টি প্যাকেটে মোট ৮ কেজি হেরোইন এবং ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রাঙামাটির বরকলে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: নেপথ্যে প্রেমঘটিত জটিলতা

হেরোইন: ৮ কেজি (আনুমানিক মূল্য ৮ কোটি টাকা)।

ইয়াবা: ১৪ হাজার পিস (আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যেঃ

তারা কক্সবাজারের এক চক্রের কাছ থেকে এই বিশাল চালানটি সংগ্রহ করে ঢাকার দুই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মাদক পরিবহনের কাজে তারা বাসের গোপন কুঠুরি ব্যবহার করতেন।

অবহেলিত চট্টগ্রামের স্বাস্থ্যখাত: ৪ কোটি মানুষের ভরসা কেবল চমেক হাসপাতাল

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানানঃ

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।