নিবন্ধনকারী হজযাত্রীদের বকেয়া টাকা ২০ ফেব্রুয়ারির মধ্যে জমাদানের নির্দেশ

নিউজ ডেক্স ঃ

নিবন্ধনকারী হজযাত্রীদেরকে হজে গমনের জন্য দেওয়া টাকার মধ্যে যাদের বকেয়া আছে তাদেরকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।

১০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত  সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়।

 

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু ও মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া, পরিবহন চুক্তি প্রভৃতি প্রয়োজনীয় কাজ আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে।

এ লক্ষ্যে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদেরকে আগামী ২০ ফেব্রুারির মধ্যে নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দিতে হবে।

One thought on “নিবন্ধনকারী হজযাত্রীদের বকেয়া টাকা ২০ ফেব্রুয়ারির মধ্যে জমাদানের নির্দেশ

Comments are closed.